‘মেসার্স লুনা ট্রেডার্স’ ও ‘সানজানা এন্টারপ্রাইজ’র বার্ষিক হিসাব নবায়ন উৎসব

‘মেসার্স লুনা ট্রেডার্স’ ও ‘সানজানা এন্টারপ্রাইজ’র বার্ষিক হিসাব নবায়ন উৎসব

চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স লুনা ট্রেডার্স’ ও ‘সানজানা এন্টারপ্রাইজ’র বার্ষিক হিসাব নবায়ন উৎসব হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার দক্ষিন শহরস্থ ওদুদ এমপি পার্কে এই উৎসব হয়। জেলার রড সিমেন্ট ও ঢেউটিন এর বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘মেসার্স লুনা ট্রেডার্স’ ও ‘সানজানা এন্টারপ্রাইজ’র স্বত্তাধিকারী মোঃ রাইহানুল ইসলাম লুনা’র সভাপতিত্বে উৎসবে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ‘শাহ্ সিমেন্ট’ কোম্পানীর এজি.এম মোঃ শাহিনূর আলম।

বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মোঃ আতিকুল ইসলাম ও ‘শাহ্ সিমেন্ট’ কোম্পানীর রাজশাহী বিভাগীয় রিজিওনাল ইনচার্জ মোঃ আল মারুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘শাহ্ সিমেন্ট’ কোম্পানীর রাজশাহী বিভাগের এরিয়া ইনচার্জ মোঃ মাহমুদুর রহমান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, সাপ্তাহিক সোনামসজিদের প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ জোনাব আলী, এ্যাড. আব্দুস সামাদ বকুলসহ অন্যরা।

এসময় ‘মেসার্স লুনা ট্রেডার্স’ ও ‘সানজানা এন্টারপ্রাইজ’র জেলার বিভিন্ন স্থানের বিক্রেতা ব্যবসায়ীরা এবং ‘মেসার্স লুনা ট্রেডার্স’ ও ‘সানজানা এন্টারপ্রাইজ’র বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারী। শেষে র‌্যাফেল ড্র হয়। পরে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন ‘মেসার্স লুনা ট্রেডার্স’ ও ‘সানজানা এন্টারপ্রাইজ’র স্বত্তাধিকারী মোঃ রাইহানুল ইসলাম লুনা। অনুষ্ঠানে প্রতিষ্ঠান ও দেশের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *