পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারনার অভিযোগে দুই প্রতারক আটক

পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারনার অভিযোগে দুই প্রতারক আটক

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে প্রার্থীর কাছ থেকে তার প্রবেশপত্র হাতিয়ে নেয়ার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা-(ডিবি)। রবিবার দুপুরে জেলা শহরের রেহাইচর এলাকার ডা. আ আ ম মেসবাহুল হক বাচ্চুু ডাক্তার স্টেডিয়ামের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলার পর আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। গ্রেপ্তারকৃত দুই প্রতারক হচ্ছে, জেলার শিবগঞ্জ পৌর এলাকার চৌধুরীপাড়া মহল্লার মেজবাহুল হক ওরফে মেসবাহ (৩০), তারাপুর মিস্ত্রীপাড়ার হাসান আসকরি ওরফে সেলিম রেজা (৩৩)। এসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল জব্দ করা হয়। পুলিশ জানায়, স্টেডিয়ামে নিয়োগ পরীক্ষার কার্যক্রম চালাকালীন সময়ে দুই ব্যক্তিকে ঘুরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। পরে তাদেরকে আটক করে মোবাইলফোন চেক করলে বিভিন্ন প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানোর প্রমান পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *