চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে আজীবন সম্মাননা

চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে আজীবন সম্মাননা

ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে জন্মদিনে ট্রাবের পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। বিশিষ্ট শিশু সাহিত্যিক, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ-ট্রাব আজীবন সম্মাননা প্রদান করেছে। ২২ ফেব্রুয়ারী বিকেলে ট্রাবের কেন্দ্রীয় সভাপতি সালাম মাহমুদ, সাধারণ সম্পাদক অনজন রহমান, প্রচার সম্পাদক হাফিজ রহমান,কার্যনির্বাহী সদস্য তকীউদ্দন মুহাম্মদ আকরাম আনুষ্ঠানিক ভাবে ফরিদুর রেজা সাগর এর হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় ট্রাব নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সুস্থ সুন্দর জীবন কামনা করেন। ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে জন্মদিনে ট্রাবের পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে স্বুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন ‘চাঁপাই দর্পণ’ পরিবারের পক্ষ থেকে ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক, চ্যানেল আই’র চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *