আগামীতে রাজনীতিকে বাঁচাতে ঝুঁকি নিতে হবে-জিএম কাদের

আগামীতে রাজনীতিকে বাঁচাতে ঝুঁকি নিতে হবে-জিএম কাদের

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, যারা আমাদের দলে থেকে অন্য দলের রাজনীতি করে, তাদের দল থেকে বের করে দিতে পারি না, আমরা লোভ-লালসা থেকে দূরে থাকতে পারি না। আমরা ঝুঁকি নিতে পারি না। সামনের দিনে যদি রাজনীতিকে বাঁচাতে হয়, তবে ঝুঁকি নিতে হবে। শনিবার দুপুরে রাজধানীর বনানীতে নিজের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, ‘আমাদের লাঙ্গল নিয়ে যাওয়া হবে, এ ধরনের হুমকি দেওয়া হয়। দল বাঁচাব, না রাজনীতি বাঁচাব। এই কারণে জাতীয় পার্টি সব সময় ভঙ্গুর হয়ে থাকে। সরকার আমাদের দুর্বল করার জন্য সবসময় একটা জোট বানিয়ে রাখে। যখন সত্যিকারের অর্থে আমরা রাজনীতি করব; জনগণের রাজনীতি করব তখন তারা বাধা দিয়ে আমাদের দলকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। এ থেকে বাঁচতে হলে নেতাকর্মীদের সত্যিকারের জাতীয় পার্টি করতে হবে। তিনি বলেন, ‘যারা জাতীয় পার্টির প্ল্যাটফর্ম ব্যবহার করে অন্য দলে যেতে চায় তাদের দল থেকে বের করে দিতে হবে। এটা যদি করতে পারেন তাহলে দল টিকবে। না হলে টিকবে না। এইভাবে গৃহপালিত দলের কোনো প্রয়োজনীয়তা দেশ ও জাতির কাছে নেই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *