বঙ্গবন্ধুর জীবনী ও বাংলাদেশের ইতিহাস সমৃদ্ধ ‘বঙ্গবন্ধু’ অ্যাপের উদ্বোধন

বঙ্গবন্ধুর জীবনী ও বাংলাদেশের ইতিহাস সমৃদ্ধ ‘বঙ্গবন্ধু’ অ্যাপের উদ্বোধন

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলাদেশের অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস সমৃদ্ধ ‘বঙ্গবন্ধু’ অ্যাপের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) গণভবনে এই অ্যাপের উদ্বোধন ঘোষণা করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় এই অ্যাপ নির্মাণের সঙ্গে জড়িত সবাইকে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। অ্যাপটি নির্মাণ করেছে দুর্বার টেকনোলজিস লিমিটেড। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এই অ্যাপের মাধ্যমে সহজেই মানুষ জাতির পিতার বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সাথে আমাদের মহান স্বাধীনতার সঠিক ইতিহাস জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার ডিজিটাল প্লাটফর্ম তৈরি হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এম ফারুকী হাসান, রাজী মোহাম্মদ ফখরুল, লুৎফুর রহমান, রেজাউল মাকসুদ জাহেদী, লে. কমান্ডার মসিউল, জামিলুর রহমান, মো সুমন মিয়াসহ অন্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *