চাঁপাইনবাবগঞ্জে মাদক বিক্রয় ও সেবন করার অপরাধে ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে মাদক বিক্রয় ও সেবন করার অপরাধে ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রয় ও সেবন করার অভিযোগে ৩ জন মাদক ব্য্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে র‌্যাব। আটককৃত হলো, সদর থানার বহরম তাঁতীপাড়া গ্রামের মৃত বিরেন চন্দ্র সিংহ এর ছেলে শ্রী কৃষ্ণ চন্দ্র সিংহ (৩৪), শ্রী অসীম চন্দ্র ভাস্করের ছেলে শ্রী উৎফল চন্দ্র ভাস্কর (২৮) ও চুনাখালী খলিফাপাড়া গ্রামের মোঃ মাফজুল ইসলামের ছেলে মোঃ রাজিব ইসরাম (২৮)। রবিবার বিকেলে রামচন্দ্রপুর হাটের বাঘু দফাদার মোড়ের পাশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। এসময় ২০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ জব্দ করে র‌্যাব।
রবিবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, এই এলাকায় নিয়মিতই মাদকের পসরা বসে। কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্ন প্রকার মাদক সংগ্রহ করে উক্ত এলাকার যুবক ছেলেদের মাঝে বিক্রি করতো। এদেরকে নির্মূলের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা বারবার চেষ্টা করে ব্যর্থ হলে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়। সাদা পোশাকে র‌্যাব এর গোয়েন্দা দল ঘটনার সত্যতা পেলে আভিযানিক দল পরিকল্পনা মোতাবেক অপারেশন পরিচালনা করে মাদক বিক্রয় ও সেবন করার সময় তাদেরকে হাতেনাতে আটক করে। এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *