যথাযোগ্য মর্যাদা ও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে শবে বরাত পালিত
যথাযোগ্য মর্যাদা ও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলার ২ হাজার ৫০০ জামে মসজিদ ও প্রায় ৪ হাজার ওয়াক্তিয়া মসজিদে পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত উপলক্ষে জেলার মসজিদগুলোতে ভিড় করেন মুসল্লিরা। ইবাদত-বন্দেগির মাধ্যমে মহিমান্বিত রাতটি পার করেছেন তারা। মধ্য শাবানের এ মহিমান্বিত রাতে মসজিদ কিংবা বাসায় ইবাদত করেন ধর্মপ্রাণ মুসল্লীরা। রবিবার সন্ধ্যার পরই মসজিদে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এশার আজানের পর পাড়া-মহল্লার মসজিদগুলোও কানায় কানায় ভরে যায়।

এশার নামাজের পর শবে বরাতের মর্যাদা ও করণীয় তুলে ধরে ইমাম-খতিবরা মসজিদগুলোতে আলোচনা করেন। মসজিদে, কেউ নফল নামাজ পড়েন, কেউ জিকিরে মশগুল। কেউ বা কুরআন তিলাওয়াত করেন। সকলেই নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত ঈমানদার মুসলমান জীবনের গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থণা করেন। শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াজ, দোয়া মাহফিল, আয়োজন করা হয়। জেলা মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আশরাফুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা করেন নবাবগঞ্জ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোঃ জিয়াউল হক। শেষে দেয়া করেন তিনি। এসময় মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মুখতার আলী।

এসময় জেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোঃ শরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা সদর ও ৪ উপজেলার মডেল মসজিদে আলোচনা , দোয়া মাহফিল হয়। এ রাতে কামনায় নিজ নিজ আত্মীয়দের মৃতদের রুহের মাগফেরাত কবরস্থানগুলোতেও যান অনেকে। এ বরকতময় রাতের উছিলায় মৃত প্রিয়জনের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানান মুসল্লীরা। এছাড়াও বাড়িতে বাড়িতে মা-বোনরা পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাতের এই মহিমান্বিত রাতে ইবাদত বন্দেগী করেন এবং গুনাহ মাফের জন্য মহান আল্লাহ’র দরবারে ফরিয়াদ জানান।

Leave a Reply