শেরপুরে অগ্নিকাণ্ডে নারী ইউপি সদস্যসহ নিহত-২

শেরপুরে অগ্নিকাণ্ডে নারী ইউপি সদস্যসহ নিহত-২

শেরপুর সদরের পয়েস্তিরচরে অগ্নিকাণ্ডে একটি বাড়ি ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে সাবেক নারী ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। দগ্ধ হয়ে মারা গেছে চারটি গরু। মঙ্গলবার ভোরের দিকে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়েস্তিরচরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন, কামারেরচর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফিরোজা বেগম (৭০) ও শিশু শরিফ (৭)। নিহত ফিরোজা বেগম পয়েস্তিরচর গ্রামের আমান উল্লাহ মন্টুর স্ত্রী ও শরিফ একই বাড়ির হাবিবুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, আমান উল্লাহর বাড়িতে ভোরের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় একটি গোয়ালঘরসহ দুটি ঘর ভস্মীভূত হয়। ঘটনাস্থল থেকে শিশু শরিফের মরদেহ উদ্ধার করে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা। ফিরোজা বেগমকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে চারটি গরুও মারা যায়। শেরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে বলা যাবে, তাৎক্ষনিক কিছু বলা যাচ্ছে না। শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করার জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *