চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবসে র‌্যালী ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবসে র‌্যালী ও আলোচনা সভা

জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেণ আলোচনা সভা হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম। বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ডের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ তরিকুল আলম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রামানিক, জেলা পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ খালেদ রাসেদুল হাসান খান। উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আখতার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ মাসুদ রানা, সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলে রাব্বী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল আলম, চেম্বারের প্রতিনিধি মোঃ শহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় পরিসংখ্যান বিষয়ে জেলার বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *