নাটোরে স্ত্রীকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দিয়েছে স্বামী

নাটোরে স্ত্রীকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দিয়েছে স্বামী

নাটোরের বাগাতিপাড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে মাথা ন্যাড়া করে দিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে মসের সরকার (৫৫) নামে এক পাষন্ড স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কলাবাড়িয়া পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মসের সরকার একই গ্রামের মৃত নজি সরকারের ছেলে। নির্যাতনের শিকার ওই নারীকে বাগাতিপাড়া স্বাস্থ্যা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, পৈতৃক সূত্রে পপি খাতুন নামে ওই নারী এক টুকরা জমি পেয়েছেন। ওই জমি তার স্বামীর নামে লিখে দিতে বারবার চাপ প্রয়োগ করে আসছিল। সোমবার আবারও চাপ প্রয়োগ শুরু করে। কিন্তু তাতে রাজি না হওয়ায় তাকে ঘরে নিয়ে ওড়না দিয়ে দুই হাত বেঁধে মারধর করে। এসময় চিৎকার করার চেষ্টা করলে মুখ চেপে ধরে রাখে। এক পর্যায়ে তাকে ন্যাড়া করে দেয়। পরে আত্মীয়-স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।বাগাতিপাড়া থানা পুলিশ জানতে পেরে বাড়ি থেকে স্বামীকে আটক করে থানায় নেয়।এর আগেও ঐ পাষন্ড স্বামী এই নারীকে মেরে হাত পা ভেঙে দিয়েছিল বলে জানান তার স্বজনরা। এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) বেনজির আহমেদ বলেন, খবর পেয়ে অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *