র্যাবের অভিযানে ইয়াবাসহ আটক এক
মাদক পাচারের গোপন সংবাদে চাঁপাইনববাগঞ্জ সদর থানার ভাগ্যবানপুর গাইনপাড়া মোড় হতে মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী হচ্ছে, মহারাজপুর নতুনপাড়ার মৃত যুগল চন্দ্র দাশ এর ছেরে শ্রী সুবেত চন্দ্র দাশ (৪০)। র্যাব গভীর রাতে জানায়, ২৮ ফেব্রুয়ারি বিকেলে চাঁপাইনববাগঞ্জ সদর উপজেলার ভাগ্যবানপুর গাইনপাড়া মোড় হতে মহারাজপুর মেলার মোড়গামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক বহনের সময় মাদক ব্যবসায়ী শ্রী সুবেত ’কে ১৩৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা করা হয়েছে। উল্লেখ্য, আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কৌশলে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এনে এলাকার বিভিন্ন স্থানে বিক্রি করে। এরূপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব এর গোয়েন্দা দল তদন্ত শুরুসহ তার উপর নজরদারি করতে থাকে। এক পর্যায়ে সে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জে আসতেছে মর্মে এমন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি চৌকস আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর এলাকায় পরিকল্পনা মোতাবেক অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করার সময় আভিযানিক দলের নিকট উক্ত আসামি ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক হয়।
Leave a Reply