চাঁপাইনবাবগঞ্জে দৈনিক সময়ের আলো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক সময়ের আলো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক ‘সময়ের আলো’ পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১ টায় ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব’ মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল বাশির। চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদুল হুদা অলক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি, ‘দৈনিক চাঁপাই দর্পণ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, মাছরাঙা টিভি ও দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, যমুনা টিভি ও দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, চ্যানেল ২৪ টেলিভিশনের স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন চৌধুরী, নিউজ ২৪ টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম,

আজকের পত্রিকার প্রতিনিধি তারেক রহমান, নাগরিক টিভির জেলা প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক করতোয়া ও দৈনিক ভোরের দর্পন পত্রিকার জেলা প্রতিনিধি জাকির হোসেনসহ সুধীবৃন্দ। ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ‘সময়ের আলো’ পত্রিকার ভোলাহাট উপজেলা প্রতিনিধি শাহ কবির, সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রতিনিধি এরসাদ আলী ও দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার জেলা প্রতিনিধি শাহীন আলম। পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।


এ সময় সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল বাশিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম প্রতিনিধিরা। এসময় অতিথিরা সময়ের আলো পত্রিকার কলেবর বৃদ্ধিসহ পত্রিকাটির সকল কলাকুশলী আগামীতে সত্য প্রকাশে আপোষহীন থাকবে এই আহ্বান জানিয়ে পত্রিকাটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *