বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের মামলা

বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের মামলা

রাজধানীর বেইলি রোডের ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) দিবাগত রাতে মামলাটি মামলাটি দায়ের করে রমনা থানা পুলিশ। মামলায়, অবহেলাজনিত হত্যাকাণ্ডসহ আরও কিছু আইনের ধারা উল্লেখ করা হয়েছে। এর আগে, ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটির দুই রেস্তোরা মালিক ও কাচ্চি ভাইয়ের ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য জানতে হেফাজতে নেয়া হয়েছে আরও কয়েকজনকে। মামলাটি তদন্ত করছেন, রমনা থানার পরিদর্শক (তদন্ত) আবু আনসার। পুলিশ জানিয়েছে, আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আটজন ভর্তি আছেন। বার্ন ইনস্টিটিউটে ভর্তি আটজনের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *