জেলার ঐতিহ্যবাহী ‘নবারুণ সংঘ’র উপদেষ্টা পরিষদসহ কমিটি গঠন

জেলার ঐতিহ্যবাহী ‘নবারুণ সংঘ’র উপদেষ্টা পরিষদসহ কমিটি গঠন

চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান ‘নবারুন সংঘ’ এর উপদেষ্টা পরিষদসহ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিনকে সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক জেলা ক্রীড়া সংস্থার দীর্ঘদিনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুল ইসলাম তোফা-কে সাধারণ সম্পাদক করে ৪ বছর মেয়াদে ৭১ সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। কমিটিতে সংঘের সহ-সভাপতি হয়েছেন সিনিয়র আইনজীবী মোঃ সোলায়মান বিশু, আনোয়ারুল হক রেন্টু, ফিরোজ কবির, অ্যাড. আবু হাসিব, সহ-সাধারণ সম্পাদক কাজিমুল হক মুসা, যুগ্ম সম্পাদক শুভ ও মোঃ রুবেল, কোষাধ্যক্ষ সাদরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ নাইমুল হক, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা বাচ্চু, সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন, সমাজ সেবা সম্পাদক ওবাইদুর হক বাবলু, সিনিয়র সদস্য মোখলেসুর রহমান সেন্টু, মাইনুদ্দিন, আফসার হোসেন, মোস্তাক আহমেদ, সামিউল ইসলাম পলাশ, সৈয়দ বদরুজ্জামান সুকুরসহ মোট ৭১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে এক সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সদ্য চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় নবারুণ সংঘের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *