র‌্যাবের হাতে ৪ মাদকসেবী আটক

র‌্যাবের হাতে ৪ মাদকসেবী আটক

মাদক বিরোধী অভিযানে ৪ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। ৩ মার্চ দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই অভিানে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মহানন্দা নদীর পাড় সংলগ্ন এলাকার একটি মাদক স্পট থেকে মাদক ক্রয়-বিক্রয় এবং সেবনের অপরাধে এদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হচ্ছে, সদর উপজেলার বালিয়াডাঙ্গার মৃত তফতর হোসেনের ছেলে মোঃ তসিকুল হোসেন (৪২), একই এলাকার মৃত অনু মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩৭), সাইদুর রহমানের ছেলে মোঃ সাহাদাত হোসেন (৩২) এবং মৃত গোলাম মোস্তফার ছেলে মোঃ আরিফ (৩৬)। র‌্যাব সোমবার সকালে এক প্রেসনোটে জানায়, ৩ মার্চ রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানাধীন মহানন্দা নদীর পাড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ক্রয়-বিক্রয় এবং সেবনের অপরাধে মোঃ তসিকুল হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সাহাদাত হোসেন, মোঃ আরিফ কে মাদক এবং মাদক সেবনের সরঞ্জামাদি সহ হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *