চাঁপাইনবাবগঞ্জে রমজানে ভোক্তা স্বার্থ সংরক্ষণে মতবিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জে আসন্ন রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ সংরক্ষণে অংশীজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর যৌথ আয়োজনে এই মতবিনময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও।
সহকারি কমিশনার আমিনুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ, ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক মাসুম আলী, কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক তাজিমুল ইসলামসহ অন্যরা। সভায় জানানো হয়, আসন্ন রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ সংরক্ষণে সকলকে নিয়ে উপজেলাগুলোতে জেলা প্রশাসন কাজ শুরু করেছেন। বাজার প্রতিনিয়ত মনিটরিং করলেই ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ হবে মনে করেন বক্তারা।

Leave a Reply