নাটোরে হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার
নাটোরের বড়াইগ্রামে চুরির মিথ্যা অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগের ২৪ ঘন্টার মধ্যে আসামি মো. আসলামকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব। উপজেলার রয়না চকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি মো. আসলাম উদ্দিন (৩৮) উপজেলার পিত্তভাগ এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। র্যাব-৫ নাটোর জানায়, পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা গত মঙ্গলবার (৫ মার্চ) শামীম হোসেন (২২) ও মো. সোহানকে (১৯) চুরির মিথ্যা অপবাদ দিয়ে ডেকোরেটর দোকান ঘরে আটকে রাখে। পরে আসামিরা তাদের দুজনকে হাতুড় ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে করে গুরুতর রক্তাক্ত জখম হয় শামীম। এসময় তাদের দুজনের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত জখম অবস্থায় শামীম হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় শামীমের মৃত্যু হয়। পরবর্তীতে নিহত শামীম হোসেনের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

Leave a Reply