চাঁপাইনবাবগঞ্জে এমপি ওদুদ’কে কিন্ডার গার্টেন ঐক্য পরিষদের সংবর্ধণা
চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সাংসদ আব্দুল ওদুদ কে সংবর্ধণা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ কিন্ডার গার্টেন ঐক্য পরিষদ। নবাবগঞ্জ সরকারী কলেজ মিলনায়তনে সমিতির পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সাংসদ আব্দুল ওদুদ কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন কিন্ডার গার্টেন ঐক্য পরিষদ নেতৃবৃন্দ ও অন্যান্য অতিথিগণ।

এসময় বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোজাহারুল ইসলাম তরু। বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ কিন্ডার গার্টেন ঐক্য পরিষদ এর শিক্ষা সচিব ও ইম্পেরিয়াল স্কুলের পরিচালক প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম।

সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ কিন্ডার গার্টেন ঐক্য পরিষদের সভাপতি হরিশ চন্দ্র ঘোস। চাঁপাইনবাবগঞ্জের কিন্ডার গার্টেন ঐক্য পরিষদের আয়োজনে পরিষদের ৩য় বার্ষিক সম্মেলন, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুক্রবার বিকেলে অনুষ্ঠানে ১৮০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ২১ জনকে ক্রেস্ট দেয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন কিন্ডার গার্টেন এর প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply