বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের শ্রদ্ধাঞ্জলি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের শ্রদ্ধাঞ্জলি

চাঁপাইনবাবগঞ্জ জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য জারা জাবিন মাববুব বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। রবিবার বিকেলে শহরের হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের কোনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ, বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য জারা জাবিন মাববুব এর পিতা কাইয়ুম রেজা চৌধুরী, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন,

সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান তোতা, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সদস্য মোসাঃ কাজলেমা বেগমসহ আওয়ামীলীগের বিভিন্ন স্থরের নেতাকর্মী। শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য জারা জাবিন মাববুব। তিনি জেলার সকলের আন্তরিক সহযোগিতায় জেলার উন্নয়ন কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *