সাংসদ আব্দুল ওদুদ কে শিক্ষক সমিতির সংবর্ধণা

সাংসদ আব্দুল ওদুদ কে শিক্ষক সমিতির সংবর্ধণা

চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ আব্দুল ওদুদকে সংবর্ধণা দিয়েছে জেলার শিক্ষকদের সংগঠন ‘জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যান সমিতি। সদর উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে নবাবগঞ্জ ক্লাব এর জাহিদুল ইসলাম হলরুমে রবিবার বিকেলে ৪র্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে এই সংবর্ধণা দেয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে শিক্ষকদের উদ্যেশে গুরুত্বপূর্ণ কথা বলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ আব্দুল ওদুদ। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোঃ এমরান হোসেন। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ টিবিএম কলেজের অধ্যক্ষ নজেকশিস এর সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম, নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম সিদ্দিকী নয়ন, শাহনেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, নবাবগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ ইল কাফি,

শংকরবাটী হেফজুল উলুম এফ.কে কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাঃ আব্দুল খালেক, নামোশংকবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবিরসহ সদর উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষকগণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *