নাটোরে যানবাহনে চাঁদাবাজির সময় র‌্যাবের হাতে আটক ৬

নাটোরে যানবাহনে চাঁদাবাজির সময় র‌্যাবের হাতে আটক ৬

নাটোরের সিংড়ায় পণ্যবাহী ট্রাক, সবজির পিকআপ, ভটভটি ও পণ্যবাহী অটোরিকশার গতিরোধ করে চাঁদাবাজি করার সময়ে ৬ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে (র‌্যাব)। মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার। এর আগে সোমবার (১১ মার্চ) বিকেলে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা চাঁদাবাজির টাকা জব্দ করা হয়। গ্রেপ্তাররা হচ্ছে, সিংড়া উপজেলার সরকারপাড়া গ্রামের মো. আরিফুল ইসলাম (৩০), নিংগুইন উত্তরপাড়া গ্রামের মো. হাফিজ (৪০), চাঁদপুরের মো. মনসুর রহমান (৩৫), মো. বকুল খান (৪৭), বাসুয়াপাড়া গ্রামের মো. নজরুল ইসলাম (৪৫) ও মাদারীপুর এলাকার মো. কুদরত (৩৫)। কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক, অটোরিকশা এবং বাস থেকে স্থানীয়  রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করার সময় চাঁদা আদায়ের নগদ অর্থ ও চাঁদা আদায়ের রশিদ বইসহ চাঁদাবাজ চক্রের প্রধান মো. আরিফুল ইসলামসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সড়ক-মহাসড়কের চাঁদাবাজি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *