নাটোরে এক মেকানিকের লাশ উদ্ধার

নাটোরে এক মেকানিকের লাশ উদ্ধার

নাটোরের লালপুর উপজেলায় রাস্তার পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের এয়ারপোর্ট মোড় এলাকায় লাশটি পাওয়া যায়। নিহত সোহেল রানা (৩০) উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। তিনি পেশায় টেলিভিশন ও রেডিও মেকানিক ছিলেন। লালপুর থানার ওসি মো. নাছিম আহমেদ জানান, সোহেল সোমবার সন্ধ্যায় দোকান থেকে বের হয়ে রাতে বাড়ি না ফেরায় স্বজনরা অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। সকালে এয়ারপোর্ট মোড় এলাকায় সোহেলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *