নওগাঁয় ভ্রাম্যমান আদালতে ক্লিনিকে জরিমানা

নওগাঁয় ভ্রাম্যমান আদালতে ক্লিনিকে জরিমানা

নওগাঁর নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারায় ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিয়ামতপুর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, নিয়ামতপুর সদর বাাজারে অনুমোদনহীন ল্যাব, পরীক্ষা কেন্দ্র, অব্যবস্থাপনার দায়ে শোভা ডায়গনস্টিক সেন্টার ১০ হাজার টাকা, দারুস সালাম ক্লিনিকে ৩ হাজার টাকা ও স্কয়ার ক্লিনিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত চলাকালে সার্বিক ভাবে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: জয়ন্ত। এ সময় নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, থানার এএসআই নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *