কুষ্টিয়ায় সন্ত্রাসীদের হাতে মৎস্য খামারী খুন

কুষ্টিয়ায় সন্ত্রাসীদের হাতে মৎস্য খামারী খুন

কুষ্টিয়ায় আমিরুল ইসলাম নান্নু (৫০) নামে এক মৎস্য খামারী খুন হয়েছেন। বুধবার (১৩ মার্চ) রাতে কুমারখালী উপজেলার যদুবায়রা ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি যদুবায়রা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর চাঁদপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। নিহতের বোন স্কুল শিক্ষিকা রোজিনা পারভিন জানান, তার ভাই নান্নু ইফতারী ও নামাজ পড়ে প্রতিদিনের ন্যায় তার নিজের মৎস্য খামার (দিঘি) এর উদ্দেশ্যে রওনা দিলে রাস্তায় অতপেতে থাকা সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা করে। সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মারধর করে। এ সময় আমার ভাইয়ের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে হত্যাকারীরা তাদেরকে সরিয়ে দিয়ে তার ভাইকে মাঠের মধ্যে ফেলে রেখে চলে যায়। এলাকাবাসী হত্যাকারীর বাড়িতে ভাংচুর ও আগুন জ্বালিয়ে দেয়। কুমারখালী ফায়ার সার্ভিস দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং কিছু সময় চেষ্টায় তা নিয়ন্ত্রণে নিয়ে আসে। হত্যাকে কেন্দ্র করে এলাকাই ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। জেলা, উপজেলা ও ডিবি পুলিশ মোতায়ন করা হয়েছে। কুমারখালী থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম বলেন, কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি দাস সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকারীদের কয়েক জনের নাম পেয়েছি, তবে আটক করার স্বার্থে তা প্রকাশ করতে পারছি না। এঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *