চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প পরিদর্শন

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প পরিদর্শন

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন রাজশাহী স্থানীয় সরকার পরিচালক (যুগ্ম সচিব) রাজশাহী বিভাগের মো.পারভেজ রায়হান। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ এর ২০২৩/২৪ অর্থ বছরে বরাদ্দকৃত অর্থে নির্মিত জেলা সদরের স্বরুপনগর বীর বিক্রম শহীদ নায়েক মহর আলি উচ্চ বিদ্যালয়ের পাঠাগার অবকাঠামো নির্মাণ প্রকল্প পরিদর্শনে গেলে তাঁকে অভ্যর্থনা জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোসা. জান্নাতুল ফেরদৌসী। এছাড়াও তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ ও চাঁপাইনবাগঞ্জ পৌরসভা পরিদর্শন করেন। বৃহস্পতিবার প্রকল্প পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সুজাউল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহিদসহ অন্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *