নাটোরে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ এক কেজি খেজুরে লাভ ৫৩০ টাকা!

নাটোরে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ এক কেজি খেজুরে লাভ ৫৩০ টাকা!

নাটোর শহরের নিচাবাজারে বিভিন্ন ধরনের এক কেজি খেজুর থেকে ৩০০ থেকে ৫৩০ টাকা লাভ করার প্রমাণ পেয়েছে জেলা ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি দল। এ সময় ২০০৯ এর বিভিন্ন ধারায় ৩ ব্যবসায়ীকে ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ করা হয়। বৃহস্পতিবার দিনব্যাপী শহরের নিচাবাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। জেলা ভোক্তা অধিদপ্তর জানান, বাজার তদারকি হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের নিচাবাজারে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ধরনের প্রতি কেজি খেজুর ৩০০ থেকে ৫৩০ টাকা পর্যন্ত লাভ করতে দেখা গেছে। এ সময় খান স্টোরের স্বত্বাধিকারী নাসির খানকে ৩৮ ধারায় মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২ হাজার ৫০০ টাকা, একই বাজার এলাকায় মেসার্স মাধব সোহাগ ফল ভাণ্ডারের স্বত্বাধিকারী মো. সোহাগ হোসেনকে ৩৭ ধারায় আমদানিকারকের স্টিকারবিহীন পণ্য বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে ২ হাজার টাকা এবং একই বাজার এলাকারর রিফাত স্টোরের স্বত্বাধিকারী মো. সিরাজকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিরর জন্য সংরক্ষণ এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করার অপরাধে ৫১ ও ৪৫ ধারায় ১০ হাজার টাকাসহ মোট ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, অভিযানে বিভিন্ন ধরনের প্রতি কেজি খেঁজুর ৩০০ থেকে ৫৩০ টাকায় লাভ করতে দেখা গেছে। এ সময় ব্যবসায়ীদের অতিরিক্ত দামে খেঁজুর বিক্রি না করতে সতর্ক করা হয়েছে। পাশাপাশি সচেতনতার জন্য লিফলেটও বিতরণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *