চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা

‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এ প্রতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একে এম গালিভ খাঁন।

বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) মোঃ আবুল কালাম সাহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আশিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনিছুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদ রানা, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ মশিউল করিম বাবু, সিভিল সার্জনের প্রতিনিধি স্যানেটারী পরিদর্শক মোঃ কোবাদ আলীসহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন দৈনিক গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আজিজুর রহমান শিশির, জেলা মার্কেটিং অফিসের প্রতিনিধি মোঃ শহীদুল ইসলাম, জেলা ট্রাক ট্যাংলরী ও কাভার্ড ভ্যান চালক সমিতির সভাপতি মোঃ সাইদুর রহমান, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন, নারী উদ্যোক্তা মোসাঃ আফসানা খাতুন, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মোখলেসুর রহমান, ক্লাব সুপার মার্কেটের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সদস্য মোঃ সাগর আলী ও মোঃ ইমন আলী, গরু মাংস ব্যবসায়ী সমিতির প্রতিনিধি মোঃ দুরুল হোদাসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা। বিশ্ব ভোক্তা অধিকার দিবসে দ্রব্য মূল্য সঠিক রাখা ও নিরাপদ খাদ্য সরবরাহসহ বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *