রাজশাহীতে ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারী গ্রেপ্তার

রাজশাহীতে ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরী’র পবা থানার রামচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোসা: ছবিতা বিবি (৩০) রাজশাহী মহানগরীর পবা থানার রামচন্দ্রপুর এলাকার মো: ভুট্টুর স্ত্রী। সূত্র জানায়, ১৫ মার্চ রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ.এইচ.এম আসাদ হোসেনের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার শারমিন আকতার চুমকির নেতৃত্বে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেন, এসআই মো: শামীম হোসেন ও পুলিশের একটি দল পবা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার রামচন্দ্রপুর এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রির খবর পেয়ে অভিযান চালায়। অভিযান চালিয়ে পবা থানা পুলিশের ঐ টিম রাত পৌনে ১১টার দিকে ছবিতা বিবিকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *