দেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করছে শেখ হাসিনা-ধর্মমন্ত্রী

দেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করছে শেখ হাসিনা-ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি বলেছেন, সরকার জাতির পিতার প্রদর্শিত পথ অনুসরণ করে দেশের দরিদ্র মানুষের কল্যাণে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণের যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জামালপুরের ইসলামপুরে শনিবার দুপুর ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে সৌদি রাজকীয় সরকার প্রদেয় সানবুল্লাহ ওয়েলফেয়ার এসোসিয়েশনের মাধ্যমে দুস্ত, অসহায় ৯শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকার দেশের অসহায় দরিদ্র মানুষের জন্য খাদ্য ও নগদ অর্থ সহায়তা দিয়ে যাচ্ছেন। বয়স্ক, বিধবা ভাতা সহ বিভিন্ন ভাতা প্রদান চলমান রয়েছে। জনগণের জন্য যা যা করা দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই করে যাচ্ছেন। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে তার নিরলস অগ্রযাত্রা অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আঃ সালাম, সহ-সভাপতি জামাল আব্দুন নাছের চৌধুরী, মজিবর রহমান শাহজাহান, আঃ রাজ্জাক লালমিয়া, শহর আওয়ামীলীগের সাবেক সভাপতি অংকন কর্মকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *