অশ্রু ভেজা বিদায় নিলেন গোলাম আরিফ টিপু
চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে এ্যাড. গোলাম আরিফ টিপুর জানাযা অনুষ্ঠিত
বিশিষ্ট ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে। শনিবার সকালে শেষবারের মত পৈত্রিক ভিটা থেকে বন্ধু আত্নীয়স্বজন ও শুভাকাঙ্খিদের অশ্রু ভেজা বিদায় নিলেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষাসৈনিক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের চিফ প্রসিকিউটর, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট আইনজীবী গোলাম আরিফ টিপু। শনিবার সকাল ৮টায় তাঁর নিজ গ্রাম রানীহাটি বাজারের ঈদগাহ ময়দানে গার্ড অফ অনার প্রদান শেষে জানাযা পড়ানো হয়।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খান ও পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান বিপিএম-পিপিএম সেবা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পরিবারের পক্ষে তাঁর মেয়ে, স্বজন ও বন্ধুরা তাঁর স্মৃতিচারন করেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। শেষে লাশবাহী গাড়িতে করে রাজশাহী কলেজ চত্বরে চতুর্থ জানাযার জন্য রওনা করেন তাঁর স্বজনরা। অন্যদিকে, মরহুমের মরদেহে শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী কলেজ শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এরপর তাঁর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বাংলাদেশ আওয়ামীলীগ, রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামীলীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপিসহ বিভিন্ন সংগঠন। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, গোলাম আরিফ টিপু জীবনের ঝুঁকি নিয়ে ভাষা আন্দোলন করেছেন, রাজশাহীতে দেশের প্রথম শহীদ মিনার নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেন, তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে দিনের পর দিন অবিচল থেকে সাহসিকতার সাথে কাজ করে গেছেন। তিনি শুধু রাজশাহীর নয়, সারাদেশের সম্পদ। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো। তাকে অনুসরণ করতে পারলে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হবে। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সেখানে অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু এর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি, ডা: তবিবুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, সদস্য হাবিবুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, মোখলেশুর রহমান কচিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

Leave a Reply