চাঁপাইনবাবগঞ্জের শংকরবাটিতে যাকাত এর পণ্য বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকবাটীতে অসহায়, দুঃস্থদের মাঝে যাকাতের পণ্য বিতরণ করা হয়েছে। এলাকার বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব মো. ফারুক আলী স্থানীয় গ্রামবাসির মধ্যে যাকাতের চাল, ডাল, আলু বিতরণ করেছেন। রবিবার (১৭ মার্চ) সকাল ৮ টায় পৌর শহরের শংকরবাটি জেসামিয়া মাদরাসার পাসে মেসার্স ফারুক এন্ড সন্স এর গোডাউনে যাকাত বিতরণে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। আলহাজ্ব ফারুক আলির সভাপতিত্বে যাকাত বিতরণে আরও উপস্থিত ছিলেন, পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুল বারেক, মনিরুল ইসলামসহ অন্যরা। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধুসহ সকলের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, স্থানীয় জোড়গাছি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আব্দুল মাতিন। এসময় স্থানীয় দুঃস্থ মানুষের মধ্যে ১০ কেজি করে চাল, ডাল ও আলু বিতরণ করা হয়।

Leave a Reply