চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী পালন
নানা আয়োজনে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শ্রদ্ধাঞ্জলী অর্পণ, দোয়া মাহফিলসহ নানা আয়োজন করা হয় জেলায়। জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে রবিবার সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সুচনা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয় সমনে থেকে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শিশু সমাবেশ ও র্যালি নিয়ে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে। এসময় পুস্পস্তবক অর্পণ করেন চাঁপাইনবাবগঞ্জ সংসদ সদস্য, জেলা প্রশাসন,

জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা কমান্ড, জেলা আওয়ামীলীগ, জেলা পরিষদ, সদর উপজেলা প্রশাসন, সিভিল সার্জন অফিস, নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, জেলা শিক্ষা অফিস, জেলা কারাগার, ফায়ার সার্ভিস, গণপূর্ত বিভাগ, ইসলামী ফাউন্ডেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা শিল্পকলা একাডেমি, জেলা তথ্য অফিস, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, জেলা কার্যালয়,

নেসকো লিমিটেড, আঞ্চলিক পাসপোর্ট অফিস, হরিমোহন উচ্চ বিদ্যালয়, কল্যাণী মহিলা সংসদ, গার্ল গাইডস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। পরে সকাল সাড়ে ১০টায় শিশু শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, মিলাদ ও মোনাজাত, বিশেষ প্রার্থণাসহ বিভিন্ন কর্মসুচী গ্রহণ করা হয়। রচনা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমী। এছাড়াও জেলার সকল উপজেলায় নানা আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। অন্যদিকে, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রবিবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে নেতা-কর্মীদের সাথে র্যালি নিয়ে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য জারা জাবউন মাহবুব।

রবিবার বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক একে এম গালিভ খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান বিবিএম-পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ এস এম মাহমুদুর রশিদ,

অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) মোঃ আবুল কালাম সাহিদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রাং, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আশিফ আহমেদ, জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুর রশিদ, জেল সুপার মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনিছুর রহমান, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শেখ মোঃ মাহবুব ইসলাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিন্টু রহমান, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোঃ ফারুকুর রহমান ফয়সাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল আলম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ আমিনুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও তাঁর রেখে যাওয়া অবদান তুলে ধরে আলোচনা করেন অতিথিরা। শেষে রচনা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ। দিবসটি উপলক্ষে জেলার শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আলোচনা ও পুস্পার্ঘ অর্পণ করা হয়। এছাড়া, জেলার সকল উপজেলায় নানা আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

Leave a Reply