পোরশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

পোরশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নওগাঁর পোরশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষ্যে রোববার উপজেলার সকল সরকারি, আধাসরকারি স্বায়ত্বশাসিত ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও আরিফ আদনান কমৃকর্তাদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুস্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ সভায় সভাপতিত্ব করেন ইউএনও আরিফ আদনান। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী। এসময় কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *