মৌলভীবাজারের নিহত কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

মৌলভীবাজারের নিহত কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে। কুলাউড়া থানার ওসি আলী মাহমুদ জানান, সোমবার বিকালে বিএসএফ লাশ বাংলাদেশে পাঠালে প্রথমে বিজিবি তা গ্রহণ করে। সন্ধ্যায় সীমান্ত এলাকাতেই বিজিবি থানা পুলিশের হাতে মরদেহ হস্তান্তর করে। পরে আইনি কার্যক্রম শেষে রাতেই নিহতের পরিবারের হাতে লাশ তুলে দেওয়া হয়। স্থানীয়দের বরাতে ওসি জানান, রোববার বিকেলে উপজেলার মুরাইছড়া বস্তির আছকির মিয়ার ছেলে সাদ্দাম সাদ্দাম হোসেন (১৫) ও একই গ্রামের মৃত সাদাই মিয়ার ছেলে ছিদ্দেকুর রহমান (৩৪) মুরাইছড়া সীমান্তের শিকরিয়া এলাকায় গরু চরাতে যায়। একপর্যায়ে তারা সীমান্তের শূন্যরেখার কাছাকাছি চলে যান। এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার মাগুরুলি বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় কিশোর সাদ্দাম। ছিদ্দেকুর আহতাবস্থায় ফিরে আসলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া, পরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থান অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *