৮ মে নির্বাচন ॥ ১৫২ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা

৮ মে নির্বাচন ॥ ১৫২ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ৮ মে ১৫২ উপজেলায় ভোটগ্রহণ হবে। এর মধ্য ২২টি উপজেলায় ইভিএমে এবং ১৪০ উপজেলায় স্বচ্ছ ব্যালটে ভোটগ্রহণ হবে। বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমার শেষ তারিখ ১৫ এপ্রিল। বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে তার সভাকক্ষে নির্বাচন কমিশনের ২৯তম সভায় এ সিদ্ধান্ত হয়। এবার চার ধাপে উপজেলা নির্বাচন হবে তা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। ইসির পক্ষ থেকে প্রথম ধাপের ভোট গ্রহণ হবে ৪ মে হবে বলে জানানো হয়েছিল। তবে সেই তারিখ পিছিয়ে ৮ মে তারিখ ঘোষণা করল ইসির। এছাড়া দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে ভোট হবে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *