নওগাঁয় নকল কোমল পানীয় ও নেশাদ্রব্য উদ্ধারসহ আটক ২

নওগাঁয় নকল কোমল পানীয় ও নেশাদ্রব্য উদ্ধারসহ আটক ২

নওগাঁয় গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে নকল কোমল পানীয় ও নেশা জাতীয় দ্রব্য টাপেন্টাডল উদ্ধার হয়েছে। এ ঘটনায় দুই ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হচ্ছে, রাজশাহী জেলার নওসারা এলাকার শহীদুলের ছেলে শিহাবুল (৪৫) ও পত্নীতলা উপজেলার সুবলডাঙ্গা গ্রামের মজিবর রহমানের ছেলে আল ইমরান মন্ডল (৩০)। দুপুরে ডিবি’র পরিদর্শক কে.এম সামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে ধামইরহাট উপজেলার মঙ্গলকোঠা গ্রামে শিহাবুলের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন কোম্পানীর নামে তৈরী নকল কোমল পানীয় পাওয়া যায়। পণ্যগুলো চোরাইভাবে উৎপাদন, মজুত ও বিক্রি করে আসছিল শিহাবুল। অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধার করা পণ্যগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। অন্যদিকে, ওইদিন অভিযান চালিয়ে পত্নীতলা অভিযান চালিয়ে নেশাজাতীয় ১১শ পিস টাপেন্টাডল আল ইমরান মন্ডলকে আটক করা হয়। বাসা ভাড়া নিয়ে তিনি মাদক ব্যবসা করছিলো। এসব ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *