র‌্যাবের অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মতিউর গ্রেফতার

র‌্যাবের অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মতিউর গ্রেফতার

র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর ক্যাম্পের যৌথ অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ মতিউর রহমান গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত মতিউর (৪৫) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরহরিশপুর শেখালীপুর তৈমুর হাজীর টোলার মোঃ সাবের আলীর ছেলে। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র‌্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও সিপিসি-২ নাটোর ক্যাম্প এর আভিযানিক দল সমন্বিত অভিযান পরিচালনা করে ১৬ এপ্রিল বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার হায়াতমোড় এলাকায় অভিযান পরিচালনা করে নাটোর সদর থানার মামলা নং-৮১/৮১, তারিখ-২০/০১/২০২০, ধারা-৩৬(১) সারণির ৮(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮, জিআর-৮১, সেশন-১০০২/২০২০ মোতাবেক মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মতিউর রহমান কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *