চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে ১৩ মামলার আসামী আগ্নেয়াস্ত্রসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে ১৩ মামলার আসামী আগ্নেয়াস্ত্রসহ আটক

 

র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের অভিযানে ৮টি বিস্ফোরক দ্রব্য আইনের মামলা, ২টি অস্ত্র মামলা এবং ৩টি মারামারি মামলা সহ সর্বমোট ১৩ মামলার আসামী মোঃ রাব্বানী (৪০) কে ৩টি ওয়ান শুটার গান, ২টি দেশীয় তৈরী অস্ত্র এবং ১টি ককটেলসহ আটক করেছে। এতে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম। আটক মোঃ রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বহরমপুর হঠাৎ পাড়ার আব্দুল লতিফ এর ছেলে। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ১৭ জুন রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের মরদানা গ্রামে পরিত্যাক্ত টিন শেড বাড়ীর সামনে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালায়। এসময় ৩টি ওয়ান শুটার গান, ২টি দেশীয় তৈরি অস্ত্র (হাশুয়া), এবং একটি ককটেলসহ মোঃ রাব্বানী’কে হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *