নাটোরে অবৈধ পুকুর খননকারী ও গ্রামবাসীর সংঘর্ষে ১২ জন আহত

নাটোরে অবৈধ পুকুর খননকারী ও গ্রামবাসীর সংঘর্ষে ১২ জন আহত

নাটোরের গুরুদাসপুরে অবৈধ পুকুর খননকারী ও গ্রামবাসীর সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। ২৫ এপ্রিল রাত ৮টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের বামনকোলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মশিন্দা চরপাড়া এলাকায় তিন ফসলি জমিতে অবৈধভাবে একটি পুকুর খনন চলছিল। সেই পুকুর কেটে মাটি বহন করার ফলে পাশের বামনকোলা গ্রামের রাস্তায় মাটি পড়ে অনেক ধুলার সৃষ্টি হয়। এতে গ্রামবাসী চরম ভোগান্তিতে পড়েন। ভোগান্তি দূর করতে ওই গ্রামের বাসিন্দা নজরুল ইসলামসহ কয়েকজন ধুলা থেকে রক্ষা পেতে রাস্তাটিতে পানি দিয়ে ভিজিয়ে দিতে থাকে। এতে রাস্তা পিচ্ছিল হওয়ায় অভিযোগ এনে পুকুর খননকারী হাফিজুল দলবলসহ গিয়ে এসে তাদের পানি দিতে নিষেধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নজরুলের ওপর হামলা চালায় তারা। এরই একপর্যায়ে গ্রামবাসী প্রতিবাদ করলে দুই পক্ষের মাঝে সংঘর্ষ বেধে যায়। এতে লাঠিসোটার আঘাতে চার নারীসহ উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়। গুরুদাসপুর থানার ওসি উজ্জ্বল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় উভয়পক্ষই মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *