চাঁপাইনবাবগঞ্জে ‘ইনসাব’ এর মহান মে দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জে ‘ইনসাব’ এর মহান মে দিবস পালন

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ-‘ইনসাব’ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। বুধবার (০১ মে) সংগঠনটির সদস্যরা শহরের সোনার মোড়ে জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ৯টা থেকে সমবেত হন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শান্তি মোড়-বড়ইন্দারা মোড়, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব’র সামনে দিয়ে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গনে শেষ হয়। পরে নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে আলোচনা সভা হয়। সংগঠনটির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর সৈয়দ মোজাহারুল ইসলাম তরু। বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, মেসার্স লুনা ট্রেডার্সের মালিক রাইহানুল ইসলাম লুনা, সংগঠনটির সাবেক সভাপতি মো. মতিউর রহমান, সহ-সভাপতি মজিবুর রহমান ভিখু, সহ-সভাপতি এমরান আলী, বারঘরিয়া আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক অসীম আলী, রানীহাটি আঞ্চলিক শাখার সভাপতি আব্দুল মালেক, ইসলামপুর আঞ্চলিক শাখার মাহবুবুল ইসলাম। মে দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি নির্মাণ শ্রমিকদের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *