মহান মে দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালী-আলোচনা সভাসহ নানা আয়োজন

মহান মে দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালী-আলোচনা সভাসহ নানা আয়োজন

মহান মে দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার সকালে ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ জেলা প্রশাসন ও জাতীয় শ্রমিকলীগের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জাতীয় পতাকা নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী বের বের হয়। পায়রা উড়িয়ে উদ্বোধন হওয়া র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে। পরে র‌্যালীটি শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজে গিয়ে শেষ হয়।

কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা হয়। সভায় মহান মে দিবস ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম, জাতীয় শ্রমিকলীগের জেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানাসহ অন্যরা। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আজিজুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান। কর্মসূচীতে জাতীয় শ্রমিকলীগের বিভিন্নস্তরের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) সকালে শহরের র‌্যালী করে আলোচনা সভা করে। সভায় বক্তব্য রাখেন ইনসাব’র উপদেষ্টা শহীদুল হুদা অলকসহ অন্যরা। এছাড়া, দর্জি শ্রমিক, রেস্তোরা শ্রমিকসহ বিভিন্ন সংগঠন কর্মসূচী পালন করে। এদিকে দিবসটি উপলক্ষে জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শ্রমিক নেতারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *