ভালুকায় জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালিত

ভালুকায় জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালিত

ময়মনসিংহের ভালুকায় ‘গণতন্ত্র-গণমাধ্যম রক্ষায় নিবেদিত হোক সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতা’ প্রতিপাদ্যে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালিত হয়েছে। ৮ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভালুকা উপজেলা শাখার পক্ষ থেকে র‌্যালি ও আলোচনা সভা হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলার হবিরবাড়ী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ইউনিয়ন আওয়ামীলীগ অফিসের সামনে ফোরামের ভালুকা শাখার সভাপতি সফিউল্লাহ আনসারীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রবীন সাংবাদিক আলহাজ আব্দুল লতিফ, ফোরামের ভালুকা শাখার সহ-সভাপতি আবুল বাশার শেখ, মোঃ হোমায়ুন কবির, যুগ্ন সম্পাদক মোঃ আল আমিন, অর্থ সম্পাদক মোঃ রাজু সরকার, সদস্য মোঃ জসিম উদ্দিন, শাখাওয়াত সুমন, হাবিব জীহাদী, রোমান আহমেদ নকীব, শুভ্র সরকার, শিল্পী আক্তার প্রমূখ। সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা ও সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন ও জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ১৪ দফা দাবীর দ্রুত বাস্তবায়ন চান বক্তারা।
উল্লেখ্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ১-৭ মে কেন্দ্রীয়ভাবে দেশব্যাপি ৮ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন করছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *