জাতীয় শিক্ষা সপ্তাহে ৮ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নবাবগঞ্জ সরকারি কলেজ

জাতীয় শিক্ষা সপ্তাহে ৮ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নবাবগঞ্জ সরকারি কলেজ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৮টি ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে নবাবগঞ্জ সরকারী কলেজের বিভিন্ন বিভাগ, অধ্যক্ষ ও কলেজ। এবছর জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে জেলার স্বনামধণ্য ও ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ সরকারি কলেজ। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু।

অন্যান্য ইভেন্টের মধ্যে নবাবগঞ্জ সরকারি কলেজ রোভার গ্রুপ শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ, নবাবগঞ্জ সরকারি কলেজ বিএনসিসি শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ, শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক মোঃ এনামুল হক, প্লাটুন কমান্ডার ও সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ, শ্রেষ্ঠ রোভার শিক্ষক মোঃ মোদাশ্বের হোসেন, আরএসএল ও সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, শ্রেষ্ঠ শিক্ষার্থী মুশফিকা মিনহা, একাদশ শ্রেণি, ব্যবসায় শিক্ষা, শ্রেষ্ঠ রোভার শিক্ষার্থী মোঃ সাব্বির হোসেন এবং শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষার্থী মোঃ আতাহার মেসবাহ নির্বাচিত হয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *