বিপুল পরিমান চোলাইমদসহ র‌্যাবের হাতে আটক ৩

বিপুল পরিমান চোলাইমদসহ র‌্যাবের হাতে আটক ৩

বিপুল পরিমান চোলাইমদসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। চোলাই মদ প্রস্তুতকালে ১ হাজার ২০৫ লিটার চোলাইমদসহ আটক ৩ ব্যবসায়ী হচ্ছে, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই খড়িবোনা এলাকার মৃত ঘেরুনাথ বর্মন এর ছেলে শ্রী বনমালী বর্মন (৬৫), শ্রী মলিন মন্ডলের ছেলে শ্রী জগাই মন্ডল (৩০) ও মৃত সুশেন মন্ডার ছেলে শ্রী গনেশ মন্ডা (৬০)। র‌্যাব জানায়, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চাঁন্দলাই খড়িবোনা এলাকায় অভিযান পরিচালনা করে চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে শ্রী বনমালী বর্মন, শ্রী জগাই মন্ডল ও শ্রী গনেশ মন্ডা কে ১২০৫ লিটার চোলাই মদ এবং চোলাই মদ প্রস্তুত করণের বিভিন্ন উপকরণ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাজশাহীর জেলার গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে। ৪ মে রাতে র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীগণ একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা দীর্ঘদিন ধরে চোলাই মদ প্রস্তুত করে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং এলাকার যুবকদের মাঝে খুচরা এবং পাইকারী দরে বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল বিপুল পরিমাণ মদ এবং মদ তৈরীর বিভিন্ন উপকরণসহ তাদের হাতেনাতে আটক করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *