জয়পুরহাটে ভ্যানচালক হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

জয়পুরহাটে ভ্যানচালক হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

জয়পুরহাটে ভ্যানচালক আবু সালাম হত্যা মামলায় তিন জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, জেলার কালাই উপজেলার আওড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে হারুন অর রশিদ, মোসলেমের ছেলে মোস্তাক ও জসিমের ছেলে হাফিজার। এদের মধ্যে হারুন অর রশিদ পলাতক রয়েছেন। মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ এলাকার ভ্যানচালক আবু সালামকে আসামিরা শ্বাসরোধে হত্যা করে কালাই পৌরসভার আওড়া এলাকার একটি পুরাতন কবরে লাশ লুকিয়ে রেখে ভ্যান ছিনতাই করে নিয়ে যায়। ২০০৫ সালের ১৩ জানুয়ারি দুপুরে স্থানীয়রা ওই কবরে লাশের পা দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় কালাই থানার তৎকালীন পরিদর্শক মির্জা মো. শাহাজাহান আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *