বেলকুচিতে ভোট কেনার সময় টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক

বেলকুচিতে ভোট কেনার সময় টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক

সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের দোয়াত কলম প্রতিকের পক্ষে টাকা দিয়ে ভোট কেনার সময় নগদ ৯৪ হাজার টাকাসহ ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানকে আটক করা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশ থেকে তাকে আটক করা হয়। আটককৃত জহুরুল ইসলাম বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) আদনান মোস্তাফিজ বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশেই দোয়াত কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলামের পক্ষে টাকা দিয়ে ভোট কিনছিলেন চেয়ারম্যান জহুরুল ইসলাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে টাকাসহ হাতেনাতে আটক করে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *