এবার এরাবিয়ার একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ॥ চট্টগ্রামে জরুরি অবতরণ

এবার এরাবিয়ার একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ॥ চট্টগ্রামে জরুরি অবতরণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে হাইড্রোলিক ত্রুটি দেখা দেয়। পরে বিশেষ ব্যবস্থায় জরুরি অবতরণ করে ফ্লাইটটি। হাইড্রোলিক বিকল হয়ে রানওয়েতে আটকা পড়ে বিমানটি। পরে কর্তৃপক্ষ বিমানটি সরিয়ে নেয়। শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। এ বিষয়ে চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ গণমাধ্যমকে বলেন, শারজাহ থেকে আসা একটি উড়োজাহাজ চট্টগ্রামে অবতরণের সময় হাইড্রোলিক পড়ে যায়। পরে বিমানটির পাইলট সতর্কতার সঙ্গে রানওয়েতে অবতরণ করে। বিমানে ১৯১ জন যাত্রী ও সাত জন ক্রু ছিলেন। সবাই নিরাপদে আছেন। এ ঘটনায় বিমানবন্দরে কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *