চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে চোলাইমদসহ আটক এক

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে চোলাইমদসহ আটক এক

বিপুল পরিমান দেশীয় তৈরী চোলাইমদ সহ এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। সোমবার দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা এলাকা থেকে ৫৫৫ লিটার চোলাইমদ উদ্ধারসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম। আটক মাদক ব্যবসায়ী, সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই-মহিষপুর গ্রামের মোঃ সাইফুদ্দিনের ছেলে মোঃ বৈ উদ্দিন (৫২)। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ক্ষিন্নিতলা গ্রামের আম বাগানের মধ্যে অভিযান চালায়। এসময় ৫৫৫.৭৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদ ও একটি মোবাইল উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসায়ী মোঃ বৈ উদ্দিন কে হাতনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন থেকে চোলাইমদসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *