চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযানে মাদকসহ গ্রেফতার-২

চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযানে মাদকসহ গ্রেফতার-২

জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে মাদক ও মটরসাইকেলসহ ২জন কে গ্রেফতার করেছে। পৃথক পৃথক অভিযানে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর মোড়লটোলার মো: জালাল উদ্দীনের ছেলে মো: রাশেদুল ইসলাম @ রাসু (২৮) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামকৃষ্টপুর মাঝপাড়ার মোঃ কহিতুর এর ছেলে মোঃ হাসান আলী (২৫)। 

ডিবি সুত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা এর অভিযানে ১০০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও একটি মটরসাইকেলসহ মো: রাশেদুল ইসলাম @ রাসু কে। চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান, বিপিএম-পিপিএম সার্বিক নির্দেশক্রমে ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আসগর আলী, পিপিএম এর নেতৃত্বে পুলিশের একটি দল ১৬ এপ্রিল সোয়া ৯ ঘটিকায় সদর মডেল থানাা আমনুরা টংপাড়া এলাকা থেকে একটি ১৫০ সিসি অ্যাপাচি মোটরসাইকেলের সিটের নীচে ও বিশেষ কায়দায় তৈরি ট্যাংকিতে সেটিং অবস্থায় ১০০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপর এক অভিযানে মোঃ হাসান আলী ‘কে ১৫ মে দিবাগত রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাঁঠালবাগিচা মহল্লার ‘আস্থা ডিপার্টমেন্টাল স্টোর’ এর সামনে পাকা রাস্তার উপর থেকে একটি বার্মিজ টিপ চাকু (অস্ত্র)সহ আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *