স্থলভাগে এসে দুর্বল হলো ‘রেমাল’ ॥ গভীর নিম্নচাপে পরিণত

স্থলভাগে এসে দুর্বল হলো ‘রেমাল’ ॥ গভীর নিম্নচাপে পরিণত

‘প্রবল ঘূর্ণিঝড়’ রেমাল উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করে খুলনার কয়রার নিকট অবস্থান করছিলো। এটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমশঃ বৃষ্টিপাত বাড়িয়ে পরবর্তী ২-৩ ঘণ্টার মধ্যে কিছুটা দুর্বল হয়ে ‘নিম্নচাপে’ রূপ নিতে পারে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি-১৮ তে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, প্রবল ঘূর্ণিঝড়টি এখনো উপকূলে আঘাত হানছে। এটি কেন্দ্র থেকে সম্পূর্ণভাবে স্থলভাগে প্রবেশ করেছে। তবে দুপুরের আগে বৃষ্টির সঙ্গে এটি কিছুটা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *